০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

কাকরাইল মসজিদে তাবলিগের দুই গ্রুপের মারামারি

  • ০৮:৩৫:৪৬ পূর্বাহ্ণ, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮
  • / ৬০৬ Time View

রাজধানীর কাকরাইল মসজিদে দিল্লির নিজামুদ্দিন মারকাজের আমির মাওলানা সাদ কান্ধলভি ও আলমি শুরা গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ নিয়ে সেখানে তাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

আজ শনিবার সকালে দিল্লির মাওলানা সাদপন্থী ও সাদবিরোধীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, মাওলানা সাদের বিতর্কিত বক্তব্যকে ঘিরে সাদ পন্থী ও তার বিরোধী গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

এদিকে উত্তেজনা নিরসনের জন্য ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাকরাইল মারকাজের শুরা সদস্যদের নিয়ে বৈঠকে বসেন।

পুলিশের রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক সাংবাদিকদের বলেন, আমরা মারামারি খবর শুনে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাকরাইল মসজিদে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছি।

গতকাল শুক্রবারের পর আজ শনিবারও দুই গ্রুপ মুখোমুখি হয়। কাকরাইল মারকাজের শীর্ষ মুরুব্বিরা আশঙ্কা করছেন, যেকোনো সময় এ দ্বন্দ্ব চরম আকার ধারণ করবে।

"এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

আজকের-দিন-তারিখ

  • ()
  • ()

কাকরাইল মসজিদে তাবলিগের দুই গ্রুপের মারামারি

০৮:৩৫:৪৬ পূর্বাহ্ণ, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮

রাজধানীর কাকরাইল মসজিদে দিল্লির নিজামুদ্দিন মারকাজের আমির মাওলানা সাদ কান্ধলভি ও আলমি শুরা গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ নিয়ে সেখানে তাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

আজ শনিবার সকালে দিল্লির মাওলানা সাদপন্থী ও সাদবিরোধীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, মাওলানা সাদের বিতর্কিত বক্তব্যকে ঘিরে সাদ পন্থী ও তার বিরোধী গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

এদিকে উত্তেজনা নিরসনের জন্য ডিএমপি কমিà¦