১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়

নারায়ণগঞ্জে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে এসিআই গ্রুপকে লাখ টাকা জরিমানা

  • ০২:৫৪:৫২ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬৬৮ Time View

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে এ সি আই ক্রপ, বাংলাদেশ লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর বিকেলে উপজেলার জালাকান্দি ও গোপালদী পৌরসভা এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, এ সি আই ক্রপ, বাংলাদেশ লিমিটেডের বিটা ক্যারোটিন পণ্যে আমদানিকারকের সিল পাওয়া যায়নি। একই সঙ্গে পণ্যটির প্রয়োজনীয় স্টাডি রিপোর্টও প্রদর্শন করতে পারেনি প্রতিষ্ঠানটি।

এ ছাড়া প্রতিষ্ঠানের ‘ফ্যাটিগ রিকোভারি এনার্জি বুস্ট’সহ ইলেক্ট্রোলাইট ড্রিংক ও অন্যান্য পণ্যের লেবেলে ফ্যাটিগ রিকোভারি, এনার্জি বুস্টসহ বিভিন্ন দাবি উল্লেখ থাকলেও এসব দাবির পক্ষে কোনো স্টাডি রিপোর্ট দেখাতে পারেনি কর্তৃপক্ষকে।

অভিযানে আরও দেখা যায়, পণ্যের নিউট্রিশনাল ভ্যালু নির্দিষ্ট সময় পরপর পরীক্ষা করার বিধান থাকলেও প্রতিষ্ঠানটি এ সংক্রান্ত পরীক্ষার প্রতিবেদনও উপস্থাপন করতে পারেনি। এসব অনিয়ম নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৪১ ও ৪২ ধারার লঙ্ঘন হওয়ায় এ সি আই ক্রপ, বাংলাদেশ লিমিটেডকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পণ্যের লেবেলে উল্লেখিত দাবি ও পুষ্টিমান সংক্রান্ত তথ্যের যথাযথ প্রমাণ এবং নির্ধারিত সময় পরপর পরীক্ষার প্রতিবেদন সংরক্ষণ করা প্রয়োজন। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

"এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

আজকের-দিন-তারিখ

  • ()
  • ()