১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মতবিনিময় সভা অনুষ্ঠানে পুলিশ সুপার

নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

  • ০৮:১৮:৫৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬৯৭ Time View

নিজস্ব প্রতিবেদক : আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে জেলা পুলিশ সুপার জনাব মো. হাবিবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানান, এবার নারায়ণগঞ্জ জেলায় ২৩৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। বর্তমানে বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলমান রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে জেনারেটর, সিসিটিভি ক্যামেরা এবং পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক রাখার পরামর্শ দেওয়া হয়।

সভায় জানানো হয়, গত বছর দুর্গাপূজার নিরাপত্তায় নারায়ণগঞ্জ জেলায় ৭০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। এবার সাদা পোশাক ও ইউনিফর্মে প্রায় ৭৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। দুর্গাপূজার সময় চুরি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের বিশেষ টহল টিম কাজ করবে। পাশাপাশি প্রতিমা তৈরির সময় এবং প্রতিমা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের সময় মোবাইল টিমের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সভায় সংশ্লিষ্টরা জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কা বা উদ্বেগের কারণ নেই। তবে পূজা উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠান যাতে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

"এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

আজকের-দিন-তারিখ

  • ()
  • ()