০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

জামালপুরের মেলান্দহে বজ্রপাতে নারী নিহত

  • ০৪:২৯:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮
  • / ৬০১ Time View

জামালপুরের মেলান্দহ উপজেলায় বজ্রপাতে সোনা বানু বেগম নামে এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুরমুঠ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের খুদিয়াকান্দা গ্রামের মোরাদুজ্জামান মুরাদের স্ত্রী সোনা বানু বেগম (৪৫) বাড়ির আঙ্গিনায় বৃষ্টিতে ভিজে ঝাড়ু দিয়ে কাজ-কর্ম করছিলেন। এ সময় আকস্মিক তার ওপর বজ্রাঘাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

"এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

আজকের-দিন-তারিখ

  • ()
  • ()

জামালপুরের মেলান্দহে বজ্রপাতে নারী নিহত

০৪:২৯:১২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮