ঢাকারবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

সিদ্ধিরগঞ্জে লায়ন মাসুদের উদ্যোগে কাঙালি ভোজ

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ১৪, ২০২১ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

ইন্দো বাংলা সংবাদ ।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জের লায়ন প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ আলী মাসুদের ব্যক্তিগত উদ্যোগে আলোচনা সভা, কাঙালি ভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ১৯৭৫-এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু ও সেদিন শাহাদতবরণকারী সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও তার পরিবারের অসুস্থ সকল সদস্যর আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করা হয়।

রবিবার সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল বার্মাস্ট্যান্ড বটতলা তার নিজ অফিসের সামনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লায়ন প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ আলী মাসুদ । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও  সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি কাউন্সিলর আলহাজ মতিউর রহমান মতি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মো. ইয়াকুব আলী, পদ্মাঅয়েল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফারুক, যুবলীগ নেতা মানিক মাস্টার ও আব্দুল কাদির প্রমুখ।

সভায় প্রধান অতিথি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও  সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি কাউন্সিলর আলহাজ মতিউর রহমান মতি বলেন,  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশকে বিশে^র দরবারে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিত করতে সক্ষম হয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

 

 

 

 

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন