শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন
ইন্দো বাংলা সংবাদ।। নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রবীন রাজনীতিবিদ খোকন সাহার বক্তব্যকে হাস্যরসে পরিনত করলেন কাউন্সিলর মতির ভাগিনা মামুন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে খোকন সাহা বলেন, “মেয়র ও রাব্বিদের রিমান্ডে নিলে ত্বকী হত্যার রহস্য বের হবে”। এই বক্তব্যটি দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত হওয়ার পর তা কাটিং করে আহসানুল হাবিব সোহাগ নামে এক ফেসবুক আইডিতে পোস্ট করার পরে কমেন্ট বক্সে গিয়ে হাহাহা দিয়ে হাস্যরসে পরিণত করলেন নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির আপন ভাগিনা মহানগর শেখ রাসেল জাতীয় ক্রীড়া পরিষদের সভাপতি এবং আদমজী ইপিজেড এর ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আল মামুন।
একজন প্রবীন রাজনীতিবিদ ও সিনিয়র আইনজীবী খোকন সাহার বক্তব্যকে হাস্যরসে পরিনত করায় ক্ষোভ প্রকাশ করেছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামীলীগনেতা বলেন,আজ মতির ভাগিনা বলেই খোকন সাহার বক্তব্যকে ব্যঙ্গাত্বক করতে সাহস পেয়েছেন মামুন। অথচ এমপি শামীম ওসমানের বলয়ে থেকেই মামুন আজ অঢেল ধন সম্পদের মালিক বনেছেন। একজন সিনিয়র আইনজীবীকে আজ মামুন আইন শেখানোর দুঃসাহস পায় কিভাবে এটা মানুষ জানে।
এদিকে,যারা ওসমান পরিবারের বিরুদ্ধে ত্বকী হত্যার দোষ চাপিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কথা বলায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহার বক্তব্যকে হাস্যকর বলে উড়িয়ে দেন মামুন। তার এমন অশোভন আচরনে অনেকেই মামুনকে পাগল বলে মন্তব্য করেছেন। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ কঠোর ভাষায় ক্ষোভ প্রকাশ করে বলেন, যে মামুন এ মন্তব্য করেছেন তিনি আর কেউ নন, খোকন সাহা যাদের অনুসারী এবং একসাথে এককাধে মিলে রাজনীতি করছে তাদের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা ব্যবসা-বাণিজ্যের নামে আদমজী ইপিজেড থেকে হাতিয়ে নিচ্ছে।
একটি সুত্র থেকে জানা যায়, মামুনের ইপিজেড কেন্দ্রিক ব্যবসা ঠিক রাখার জন্য অনেক সময় মতি মামাকে, আবার অনেক সময় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন কোরামের নেতাদের নাম বিক্রি করে চলে। কারন মূলত তার উদ্দেশ্য একটাই রাজনীতি নয়,ব্যবসা। রাজনীতিকে পুজি করে সে ব্যবসাটাকে বড় করে দেখে এবং অন্য কোনো মানুষ যেন ইপিজেডে ব্যবসা করতে না পারে। আন্ডারগ্রাউন্ড এর বস হয়ে কৌশলগত ভাবে কল-কাটি নাড়াচাড়া করাই মামুনের আসল কাজ। অথচ এই মামুনকে বিগত দিনে বিএনপি-জামাত ও হেফাজতের তান্ডবের সময় কোথাও দেখা যায়নি। আজকে সে আওয়ামীলীগের বড় নেতা।
শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন
