ঢাকামঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

সিদ্ধিরগঞ্জ থানা শেখ রাসেল ক্রীড়া পরিষদের সভাপতি মোঃ আক্তার হোসেন এর নেতৃত্বে মতিউর রহমান মতির কর্মীসভায় হাজার হাজার লোক নিয়ে যোগদান

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২৪, ২০২১ ১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

ইন্দো বাংলা সংবাদ ।। সিদ্ধিরগঞ্জ থানা শেখ রাসেল ক্রীড়া পরিষদের সভাপতি মোঃ আক্তার হোসেন এর নেতৃত্বে মতিউর রহমান মতির কর্মীসভায় হাজার হাজার লোক নিয়ে যোগদান করেছেন। ফলে কর্মী সভাটি জন সমুদ্রে পরিনত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নাসিক ৬নং ওয়ার্ড মুনলাইট সংলগ্ন বালুর মাঠে আয়োজিত এই কর্মী সভায় সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি  এবং নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি।

সিদ্ধিরগঞ্জ থানা শেখ রাসেল ক্রীড়া পরিষদের সভাপতি মোঃ আক্তার হোসেন জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি  এবং নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করবেন। ৬নং ওয়ার্ডের উন্নয়নের রুপকার আলহাজ্ব মতিউর রহমান মতিকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করার জন্য ওয়ার্ডবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে। তিনি দলমত নির্বিশেষে সকলকে আলহাজ্ব মতিউর রহমান মতির পক্ষে কাজ করে তাকে পুনরায় নির্বাচিত করার জন্য ৬নং ওয়ার্ডবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।

 

 

 

 

 

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন