ঢাকারবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের ২ হাজার টন ইলিশ যাবে ভারতে

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২১, ২০২১ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

ইন্দো বাংলা সংবাদ ।। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের ২ হাজার টন ইলিশ যাবে ভারতে। বাংলাদেশের ৫২টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে আদেশ জারি করেছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়।

সোমবার (২০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে জারি করা এ সংক্রান্ত চিঠি আমদানি ও রপ্তানি-প্রধান নিয়ন্ত্রককে পাঠানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব তানিয়া ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির সুযোগ পাবে দেশের ৫২টি প্রতিষ্ঠান। প্রতিটি প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন করে মোট ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রপ্তানির এই অনুমতি দেওয়া হয়েছে। তবে রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৬টি শর্ত মানতে হবে। শর্তগুলো হচ্ছে: রপ্তানি নীতি ২০১৮-২০২১-এর বিধিবিধান অনুসরণ করতে হবে। শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রপ্তানিকৃত পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে। প্রতিটি কনসাইনমেন্ট শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র রফতানি-২ অধিশাখায় পাঠাতে হবে। অনুমোদিত পরিমাণের বেশি পণ্য রফতানি করা যাবে না। আগামী ১০ অক্টোবরের মধ্যে পণ্য রপ্তানি করতে হবে। এরপর রপ্তানি আদেশ বাতিল বলে গণ্য হবে। তবে সরকার মৎস্য আহরণ ও পরিবহনের ক্ষেত্রে কোনও ধরনের বিধিনিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ অনুমতির মেয়াদ শেষ হবে। এই অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয় বা অনুমোদিত রপ্তানিকারক ব্যতীত সাব-কন্ট্রাক্টে রপ্তানি করা যাবে না।

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন