ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

আমার নেতা শামীম ওসমানের ডাকে সাড়া দিয়ে জনসভায় অংশ নিয়েছি : আঞ্চলিক শ্রমিকলীগ নেতা সাদ্দাম হোসেন

প্রতিবেদক
বার্তা বিভাগ
আগস্ট ২৭, ২০২২ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি।। সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন বলেন, আমার নেতা শামীম ওসমানের ডাকে সাড়া দিয়ে আজ জনসভায় অংশ নিয়েছি। কারন তিনি আধুনিক নারায়গঞ্জের রূপকার। কোটি কোটি টাকা খরছ করে তিনি নারায়ণগঞ্জকে ঢেলে সাজিয়েছেন। আমরা নারায়ণগঞ্জবাসী আজ এর সুফল ভোগ করছি। আগামী জাতীয় নির্বাচনেও এই আসনে জননেতা শামীম ওসমানের বিকল্প নাই। আমরা সকল ষড়যন্ত্র উপেক্ষা করে কর্মীবান্ধব এই মহান নেতাকে বিজয়ী করব ইনশা আল্লাহ।

শনিবার (২৭ আগস্ট) নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের সমাবেশে হাজার হাজার নেতাকর্মী নিয়ে অংশ গ্রহন করেন সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন। তিনি ঐ দিন বিকেল তিনটায় আদমজী নতুন বাজারস্থ আঞ্চলিক শ্রমিকলীগের অস্থায়ী কার্যালয় থেকে ৫০টি বাস ও ট্রাকযোগে হাজার হাজার নেতা-কর্মীদের এক বিশাল মিছিল নিয়ে নারায়ণগঞ্জের ২নং রেলগেটস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আয়োজিত জনসমাবেশে উপস্থিত হন। জনসভায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি এ কে এম শামীম ওসমান এমপি গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন । সমাবেশে হাজার হাজার নেতাকর্মী শামীম ওসমানের ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্লোগানে মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হোন। নেতাকর্মীদের অংশগ্রহনে সমাবেশটি জনসমুদ্রে পরিনত হয়।

এসময় বিভিন্ন মহল্লা থেকে নেতা-কর্মী নিয়ে মিছিলে অংশগ্রহন করেন, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের ১ম যুগ্ম আহবায়ক মোঃ ইলিয়াছ মোল্লা, যুগ্ম আহবায়ক এস এম মাসুদ রানা, কবি হাজী সিরাজুল ইসলাম, সদস্য মোঃ সোহেল ব্যাপারী, শেখ পারভেজ জিতু, মেহেদী হাসান বিপ্লব,শহিদুল ইসলাম, আব্দুর রহমান নয়ন, রবিউল ইসলাম, তরিকুল ইসলাম তালুকদার, হাসান মিয়া, দেলোয়ার হোসেন দেলু, মফিজুল ইসলাম, মোঃ চুন্নু মিয়া, বাদশা মিয়া, বেলাল উদ্দিন, কামরুল হাসান রনি, মহিলা নেত্রী চম্পা ভুইয়া, রুনা আজাদ, সাব্বির হোসেন, তানভীর আহম্মেদ রুবেল, সাব্বির, শাকিল প্রধান ও নিলয় মোল্লা প্রমুখ।

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন