ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

আমাদের সন্তানদের যে কোন মূল্যে সঠিক পথে ফিরিয়ে এনে দেশের সম্পদে পরিনত করতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান

প্রতিবেদক
বার্তা বিভাগ
আগস্ট ৬, ২০২২ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি।। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, মেধাবী শিক্ষার্থীরা মাদকের সাথে জড়িয়ে পড়ার কারনে তারা সমাজের সম্পদ না হয়ে বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমাদের এই সন্তানদের যে কোন মূল্যে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে,তাদেরকে দেশের সম্পদে পরিনত করতে হবে।

শনিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে আয়োজিত মাদক, ইভটিজিং,সন্ত্রাস ও জঙ্গী বিরোধী মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় সরকারি তোলারাম কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক জীবন কৃষ্ণ মোদকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলা রাণী সিংহ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহ্ মো. আমিনুল ইসলাম, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান মোল্লাসহ সরকারি তোলারাম কলেজের শিক্ষকবৃন্দ।

মোহাম্মদ নাজমুল হাসান তার দীর্ঘ বক্তৃতায় সরকারী তোলারাম কলেজের শিক্ষার্থীদের বলেন,আমি তোমাদের বড় ভাই হিসেবে অনুরোধ করছি আজ থেকে সকল অপকর্ম ছেড়ে দিয়ে লেখাপড়ায় মনোযোগী হও। কারন তোমরাই আগামী দিনে এদেশের নেতৃত্ব দিবে। তিনি বলেন,তরুন সমাজ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভাবে অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। ধর্ষণের মতো অপরাধের সাথেও জড়িয়ে পড়ছে তারা। ফলে একসাথে ২টি পরিবার নিমিষেই শেষ হয়ে যায়। একজন তরুন একটা সময় মাদক খায় এবং পরবর্তীতে মাদক তাকে খেয়ে ফেলে। তখনই সে মাদকে আশক্ত হয়ে বাবাকে খুন করে, মাকে খুন করে। আবার মাদকের টাকা না পেলে  তার মা-বোনকেও বিক্রি করতে দ্বিধাবোধ করে না।

মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান শিক্ষার্থীদের দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। পুলিশের এই কর্মকর্তার বিভিন্ন জ্ঞান মূলক প্রশ্নের জবাব দিয়েছেন  তোলারাম কলেজের মেধাবী শিক্ষার্থীরা। ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেয়ার জন্য ও তাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য সব সময় পাশে থাকার প্রতিশ্রæতি দিয়েছেন তিনি। এ সময় উপস্থিত ২জন ছাত্রী ও ১জন ছাত্রকে জ্ঞানমূলক প্রশ্নের সঠিক জবাব দেয়ায় তাদের পুরু¯ৃ‹ত করেছেন এডিশনাল এসপি মোহাম্মদ নাজমুল হাসান।

অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলা রাণী সিংহ বলেন, আমি তোলারাম কলেজের ২৬ হাজার শিক্ষার্থীর যেমন অভিভাবক তেমনি আমি এই ২৬ হাজার শিক্ষার্থীর মা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্রে বলেন,আজ যে উপদেশ গুলো তোমরা পেয়েছো সেগুলো অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবে। পুলিশ তোমাদের বন্ধু তারা তোমাদের শত্রæ নয়। তোমাদের কাছে প্রত্যাশা থাকবে তোমরা মোহে মোহগ্রস্থ হবে না।

 

 

 

 

 

 

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন