ঢাকামঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

শিশু-কিশোরদের মেধা বিকাশে খেলাধূলার কোন বিকল্প নেই : কাউন্সিলর আনোয়ার ইসলাম

প্রতিবেদক
বার্তা বিভাগ
ডিসেম্বর ২১, ২০২২ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

মনির হোসেন ।। নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলাম বলেছেন, শিশু-কিশোরদের মেধা বিকাশে খেলাধূলার কোন বিকল্প নেই। তিনি বলেন,নাসিক ১নং ওয়ার্ডের প্রতিটি মহল্লায় আমাদের ছোট ছোট ছেলে-মেয়েদের খেলাধূলার জন্য জায়গা বের করে তাদের মেধা বিকাশে আমি আপ্রান চেষ্টা চালিয়ে যাব।

সোমবার (১৯ ডিসেম্বর)  রাতে সিদ্ধিরগঞ্জ নাসিক ১নং ওয়ার্ডের পাইনাদি সিআই খোলা বড় বালুর মাঠে মহান বিজয় দিবস উপলক্ষ্যে পূর্ব পাইনাদি তরুন যুব সংঘের উদ্যোগে আয়োজিত ক্রীড়া প্রতিযোগীতার বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিদ্ধিরগঞ্জের বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা শ্রী কৃষ্ণ রায় অনুষ্ঠানে সভাপতিত করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফফর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস ইসলাম লিয়ন,মোঃ মাসুদ রানা,মোঃ শামীম মোঃ রিপন,মোঃ আউয়াল,মোঃ শফিক,মোঃ নাজির আহমেদ সভাপতি ১নং ওয়ার্ড ছাত্রলীগ। অনুষ্ঠানটি আয়োজনে ছিরেন,মোঃ নোমান আহমেদ, নিলয়, আব্দুল আউয়াল, ইসতিয়াক, সোহান, হাসান, রানা, নাঈম, আতিকসহ প্রমূখ। সার্বিক সহযোগিতায় ও ব্যবস্থাপনায় ছিলেন,মোঃ আমির হোসেন।

 

 

 

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন