ঢাকাসোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক শ্রমিকলীগের সদস্য সচিবের সৌজন্য সাক্ষাৎ : সংগঠনকে গতিশীল করার নির্দেশ

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুন ২৩, ২০২২ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

ফারিন বিনতে শারমিন।। জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আলম  ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কে এম আযম খসরুর সাথে সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক শ্রমিকলীগের সদস্য সচিব সাদ্দাম হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরিস্কার ভাষায় সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে কতিপয় গুরুত্বপূর্ন দিক নির্দেশনা প্রদান করেন।

সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক শ্রমিকলীগের সদস্য সচিব সাদ্দাম হোসেন গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কমিটির অন্যান্য নেতা-কর্মীদের নিয়ে সাক্ষাত করতে গেলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদেরকে ফুলের তোড়া দিয়ে ভালবাসায় সিক্ত করেন। এসময় তার সাথে ছিলেন, কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ইলিয়াস মোল্লা,কবি সিরাজ, সোহেল, বিপ্লব,শাহআলম সহ দলীয় নেতা-কর্মীরা।

জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আলম  ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কে এম আযম খসরু নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, আওয়ামী পরিবারের সন্তান হিসেবে এবং শ্রমিক বান্ধব নেতা হিসেবে নব নিযুক্ত সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক শ্রমিকলীগের সদস্য সচিব সাদ্দাম হোসেন এর সাহসী নেতৃত্বে এই সংগঠন আরো এগিয়ে যাবে বলে আমরা মনে করি। আগামীতে একটি সফল সম্মেলন উপহার দিয়ে বর্তমান কমিটি মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করবে বলে আমরা মনে করি।

সাক্ষাত কালে সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক শ্রমিকলীগের সদস্য সচিব সাদ্দাম হোসেন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন,কেন্দ্র ঘোষিত যে কোন কর্মসূচি জীবন বাজি রেখে হলেও তা বাস্তবায়ন করে যাবো। তিনি বলেন, আপনারা আমার অভিভাবক হিসেবে যখন যে নির্দেশনা দিবেন তা অক্ষরে অক্ষরে পালন করে যাব ইনশাআল্লাহ।

 

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন