শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন
ইন্দো বাংলা সংবাদ।। বাংলাদেশের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানস কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা এর ৭৫ তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই। এ সময় অন্যান্যের মধ্যে জন্ম দিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল ওরফে ভিপি বাদল, সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু,সাবেক সংসদ সদস্য এডভোকেট হোসনেয়ারা বাবলী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রোবায়েত হোসেন শান্ত প্রমুখ।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই তার বক্তব্যে বলেন,বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বর্তমানে সারা বিশ্বের নেত্রী। কারন আজ তার জন্মদিন সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে। বিশ্বের মানুষ তার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়ার মাধ্যমে তার দীর্ঘায়ু কামনা করছে। মাননীয় প্রধানমন্ত্রীর কারনেই আজ বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইছে। তার সাহসী নেতৃত্বের কারনে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাড়িঁয়েছে।
এর আগে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভ কামনা করে বলেন,জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজ বাংলাদেশ ধাপে ধাপে উন্নতির দিকে অগ্রসর হচ্ছে এবং বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পা রেখেছে। আগামী দিনে গণতন্ত্রের মানস কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার সুযোগ পেলে আমরা বিশ্বের মানচিত্রে মাথা উচুঁ করে দাড়াঁতে পারব। তিনি বলেন,বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল হয়ে দাড়িঁয়েছে। অতীতে বাংলাদেশে কোন গনতন্ত্র ছিল না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। ফলে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর উপর দেশের আপমর জনগনের আস্থা ও বিশ্বাস ফিরে এসেছে। বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে একমাত্র যোগ্য ব্যক্তি থাকলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই আছে, যার নেতৃতের¡ বিকল্প আর কেউ হতে পারে না। তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও তার পরিবারের সকল সদস্যদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন
