ঢাকারবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পত্তির পরিমাণ বেড়েছে

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২৬, ২০২১ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

ইন্দো বাংলা সংবাদ ডেস্ক ।। এক বছরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোট সম্পত্তির পরিমাণ বেড়েছে ২২ লাখ টাকা। আগের বছরের হিসেবে প্রধানমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ছিল ২ কোটি ৮৫ লাখ টাকা। আর এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লাখ ৬৮ হাজার ৮৮৫ টাকায়।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৩১ মার্চ পর্যন্ত হিসেবে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চিত অর্থের পরিমাণ ১ লাখ ৫২ হাজার ৪৮০ টাকা। ওই সময় তার হাতে নগদ ছিল ৩৬ হাজার ৯০০ টাকা।

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার গান্ধীনগর ব্রাঞ্চে ফিক্সড ডিপোজিটের সুদের হারের ফলে অনেকটা সম্পত্তির পরিমাণ বেড়েছে মোদির। সেই ফিক্সড ডিপোজিটেরই পরিমাণ ১ কোটি ৮৩ লক্ষ টাকা। গতবছর এর পরিমাণ ছিল ১.৬ কোটি টাকা।

এদিকে, শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে কোনো বিনিয়োগ নেই ভারতীয় প্রধানমন্ত্রীর। তার অবশ্য ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে সঞ্চিত রয়েছে ৮ লাখ ৯৩ হাজার ২৫১ টাকা। লাইফ ইন্স্যুরেন্সে সঞ্চিত রয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৫৭ টাকা। এছাড়া ২০১২ সালে লার্সেন অ্যান্ড টুবরো ইনফ্রা বন্ডে বিনিয়োগ করেছিলেন মোদি।

এদিকে, মোদির নামে কোনো ঋণ নেই। তার কাছে ১ লাখ ৪৮ হাজার ৩৩১ টাকার মূল্যের চারটি সোনার আংটি রয়েছে। এছাড়া ১.১ কোটি টাকা পরিমাণের একটি বসত সম্পত্তি রয়েছে তাঁর। তবে এই সম্পত্তির মাত্র ২৫ শতাংশ মালিকানা তার। ২০০২ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার দুই মাস আগে এটা তিনি কিনেছিলেন মাত্র ১.৩ লাখ টাকায়। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে কোনো সম্পত্তিতে আর বিনিয়োগ করেননি মোদি।

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন