ঢাকারবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

নাসিক ১নং ওয়ার্ডে বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করলেন কাউন্সিলর ওমর ফারুক

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২৫, ২০২১ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

ইন্দো বাংলা সংবাদ ।। নারায়ণগঞ্জ জেলার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ১নং ওয়ার্ডে অসহায় গরিব এবং অস্বচ্ছল রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করলেন কাউন্সিলর হাজী ওমর ফারুক।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল এলাকায় অবস্থিত নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুকের কার্যালয়ে দুই দিন ব্যপী এই চিকিৎসা সেবার উদ্বোধন করা হয়।

কাউন্সিলর হাজী ওমর ফারুকের নিজ প্রচেষ্টা ও অস্বচ্ছল প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সার্বিক সহযোগীতায় ক্যাম্পটিতে জেলার বিভিন্ন প্রতিবন্ধী, প্যারালাইসিস, কোমর ও হাত-পা ব্যাথা রোগীদের ফ্রি চিকিৎসা ও থ্যারাপি প্রদান করা হবে। ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছেন ড. অতিকুর রহমান খান।

এ সময় কাউন্সিলর ওমর ফারুক বলেন, আমার নির্বাচিত এলাকার অস্বচ্ছল পরিবারের রোগীরা যাতে বিনা পয়সায় চিকিৎসা করতে পারে তাই বহু দৌঁড়ঝাপ ও চেষ্টা করে ক্যাম্পটি আমার কার্যালয়ে নিয়ে আসি। ওয়ার্ডবাসীর সেবা করার জন্য আমার এ ধরণের কাজ সব সময় অব্যাহত থাকবে। আমি যেন ওয়ার্ডবাসীর সেবা করতে পারি সকলের কাছে সে দোয়াই চাই।

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন