ঢাকারবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা সাদ্দাম এর নেতৃত্বে মতিউর রহমান মতির কর্মীসভায় শত শত লোক নিয়ে যোগদান

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২৪, ২০২১ ১২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

ইন্দো বাংলা সংবাদ ।। সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা সাদ্দাম এর নেতৃত্বে মতিউর রহমান মতির কর্মীসভায় শত শত লোক নিয়ে যোগদান করে কর্মীসভাকে জন সমুদ্রে পরিনত করায় মঞ্চে উপস্থিত নেতা কর্মীদের দৃষ্টি কেড়েছেন। তিনি তার এলাকার নারী-পুরুষের বিশাল বহর নিয়ে মিছিল সহকারে এই কর্মী সভায় যোগ দিলে মঞ্চে উপস্থিত নেতা কর্মীরা করতালী দিয়ে তাকে সাধুবাদ জানান।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নাসিক ৬নং ওয়ার্ড মুনলাইট সংলগ্ন বালুর মাঠে আয়োজিত এই কর্মী সভায় সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি  এবং নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি। এ সময় সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতির কর্মীসভায় অতীতের ন্যায় শত শত নারী-পুরুষ নিয়ে যোগদান করেন  সাদ্দাম হোসেন। সে নিজে শ্লোগান তুলে কর্মীসভায় প্রবেশ করেন এবং বাদ্য যন্ত্রের সাথে সাথে ৬নং ওয়ার্ড এর জনগণ ও কর্মী ভাই ও বোনেরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আজকের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে, আজকের কর্মী সভায় যোগ দিন, সফল করুন,সিদ্ধিরগঞ্জের মাটি, মতি ভাইয়ের ঘাটি, সিদ্ধিরগঞ্জের মাটি, শামীম ভাইয়ের ঘাটি, ডাক দিয়েছেন মতি ভাই, ঘরে থাকার সময় নাই- এই শ্লোগানে তার বাড়ীর সামনে থেকে রেল লাইন বটতলা, রেললাইন মোড় দিয়ে কর্মী সভা স্থলে প্রবেশ করেন তিনি। বিগত দিনগুলোর ন্যায় আজকেও সাদ্দাম হোসেন মতিউর রহমান মতির ডাকে ঘরে বসে না থেকে এলাকার জনগণকে নিয়ে কর্মীসভায় ছুটে যান।

সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা মোঃ সাদ্দাম হোসেনের সাথে আলাপকালে তিনি জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি  এবং নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি আমার রাজনৈতিক গুরু। আমি রাজনীতি তার কাছ থেকে শিখেছি এবং শিখতেছি। তিনি আরো বলেন,তার কাছে আরো অনেক কিছু শেখার আছে আমার। তবে তিনি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ডাক দিলে আমি ও আমার এলাকার জনগন  সে ডাকে সাড়া দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ।

 

 

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন