শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন
ইন্দো বাংলা সংবাদ ।। সিদ্ধিরগঞ্জে নাসিক ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জ সাইলো গেইট সংলগ্ন মোড়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমানের পৃষ্ট পোষকতায় এই বিশাল কর্মীসভা সফল ভাবে সম্পন্ন হয়েছে ।
সিদ্ধিরগঞ্জ থানা শামীম ওসমান সমর্থক গোষ্ঠীর যুগ্ম আহবায়ক ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোঃ বাদল ওরফে ভিপি বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. খোকন সাহা,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা নিপু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ ইয়াছিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি রিয়াদ,সিদ্ধিরগঞ্জ থানা তাতীলীগের সভাপতি মোঃ লিটন,সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক আলহাজ্ব গিয়াস উদ্দিন (টুলু) ও ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলা,যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা আসন্ন সিটি নির্বাচনে মেয়র পদে যোগ্য ব্যাক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান। পাশাপাশি নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের মনোনিত কাউন্সিলর প্রার্থীদের পক্ষে কাজ করে তাদের নির্বাচিত করতে হবে বলে নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানান। নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনা মানেই বাংলাদেশের উন্নয়ন। তাই উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। নাসিক ৫নং ওয়াডে সিদ্ধিরগঞ্জ থানা শামীম ওসমান সমর্থক গোষ্ঠীর যুগ্ম আহবায়ক আনিসুর রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান নেতৃবৃন্দ।
শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন
