ঢাকারবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

সিদ্ধিরগঞ্জে আওয়ামী যুবলীগের কর্মী সভা জন সমুদ্রে পরিনত

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২৪, ২০২১ ১২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

ইন্দো বাংলা সংবাদ ।। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত কর্মী সভা জন সমুদ্রে পরিনত হয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.এম শামীম ওসমানের নির্দেশে এই কর্মী সভাটি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নাসিক ৬নং ওয়ার্ড মুনলাইট সংলগ্ন বালুর মাঠে আয়োজিত এই কর্মী সভায় সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি  এবং নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোঃ  বাদল ওরফে ভিপি বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. খোকন সাহা,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক  শাহ নিজাম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিপু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  হাজী মোঃ ইয়াছিন, নাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান,সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা মোঃ সাদ্দাম হোসেন,সিদ্ধিরগঞ্জ থানা তাতীলীগের সভাপতি মোঃ লিটন,সিদ্ধিরগঞ্জ থানা শেখ রাসেল ক্রীড়া পরিষদের সভাপতি মোঃ আক্তার হোসেন,সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা মোঃ হান্নান প্রধান,যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

কর্মী সভায় বক্তারা বলেন,আমাদেরকে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের আহবানে নাসিকের বিভিন্ন ওয়ার্ডে কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে। সবচেয়ে সুন্দর ও সফলভাবে নাসিক ৬নং ওয়ার্ড এর এই কর্মী সভা অনুষ্ঠিত হলো। নেতৃবৃন্দ বলেন,বার বার আলহাজ্ব মতিউর রহমান মতিকে কাউন্সিলর নির্বাচিত করতে হবে। কারন তার মত যোগ্য লোক ৬নং ওয়ার্ডবাসীর খুবই প্রয়োজন। দল ও কর্মী বান্ধব নেতার খুব অভাব রয়েছে কিন্তু আলহাজ্ব মতিউর রহমান মতি দলের জন্য এবং কর্মীদের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাই আগামী নির্বাচনে আলহাজ্ব মতিউর রহমান মতিকে নাসিক ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে পুনরায় নির্বাচিত করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন