শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন
এস.এম.আসলাম,মাদ্রিদ (স্পেন) থেকে ।। বাংলাদেশের গাজীপুর জেলার কৃতী সন্তান ও স্পেন-মাদ্রিদের বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী কাজী আফতাব উদ্দিন মিস্টু স্মরণে গত শুক্রবার বিকাল ৬টায় এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
ফুকেট থাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা জাহাঙ্গীর। ইনসাফ সুমন ও রাসেল দেওয়ানের যৌথ উপস্থাপনায় সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অসীম রিবেইরু ক্রিস,সহ-সভাপতি মাজারুল ইসলাম পাশা,কাজী দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইনসাফ সুমন,সাংগঠনিক সম্পাদক নূরমোহাম্মদ মোল্লা রিপন,যুগ্ম সম্পাদক ওয়াহিদুজ্জামান ওয়াহীদ,সংগঠনের সিনিয়র উপদেষ্টা মাহবুবুর রহমান ঝন্টু,উপদেষ্টা জহিরুল ইসলাম,রাসেল দেওয়ান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদ্রিদের বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনীতিবিদ দুলাল সাফা,আবদুল কাদের ঢালী,আবু বকর সিদ্দিক, লিটন আকন্দ ও বিশিষ্ট সাংবাদিক বকুল খান।
কাজী আফতাব উদ্দিন মিস্টু বিগত সময় গুলোতে সংগঠনের সহ সভাপতি হিসেবে বিভিন্ন সমাজ সেবা মূলক কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, তার অকাল মৃত্যুতে মাদ্রিদের সামাজিক কর্মকান্ড ও গ্রেটার ঢাকা সংগঠনের জন্য অপুরনীয় ক্ষতি হয়েছে।
শেষে কাজী আফতাব উদ্দিন মিস্টুসহ সম্প্রতি মাদ্রিদে করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত আবুল হোসেন, নজরুল ইসলাম শওকত ও হারুন উর রশীদ সহ সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, স্পেন প্রবাসী বাংলাদেশের গাজীপুরের বিশিষ্ট ব্যাক্তিত্ব,গ্রেটার ঢাকা এসোসিয়েশনের সহ সভাপতি কাজী আফতাব উদ্দিন মিস্টু গত ৯ জুন ২০২১ দীর্ঘদিন মাদ্রিদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন
