শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন
মনির হোসেন ।। বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ-৩ তথা সোনারগাঁ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগের সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ আছে। তিনি বলেন,বাংলাদেশ আওয়ামী লীগের ওপর বারবার আঘাত এসেছে। খণ্ড-বিখণ্ড করা হয়েছে। বারবার এ দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল। কিন্তু এ সংগঠনের কেউ ক্ষতি করতে পারেনি। তিনি বলেন, আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে দেশের জনগণ, তৃণমূলের মানুষ, আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, মুজিব আদর্শের সৈনিক। এ সৈনিকরা কখনও পরাজয় মানে না, মাথা নত করে না। আজ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ আছে এবং থাকবে ইনশাআল্লাহ।
রবিবার সকালে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে পতাকা উত্তোলন, আনন্দর্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগরে ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।

উপজেলা আওয়ামী লীগরে যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হায়দারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ মাসুদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক হাজী সোহাগ রনি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সোহেল রানা, প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু, সহ দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ। এসময় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মোগরাপাড়া চৌরাস্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ করা হয়।
শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন
