ঢাকাসোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদকে সিদ্ধিরগঞ্জ থানা আঞ্চলিক শ্রমিকলীগের সদস্য সচিব  সাদ্দাম হোসেনের  অভিনন্দন

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুলাই ১৫, ২০২২ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

ইন্দো বাংলা সংবাদ।। পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পাওয়া ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের উত্তর ও সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ ডিএমপির ডিবি প্রধানের দায়িত্ব পাওয়ায় সিদ্ধিরগঞ্জ থানা আঞ্চলিক শ্রমিকলীগের সদস্য সচিব  সাদ্দাম হোসেন  আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় সিদ্ধিরগঞ্জ থানা আঞ্চলিক শ্রমিকলীগের সদস্য সচিব  ও জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর কেন্দ্রীয় চীফ কো-অর্ডিনেটর  মোঃ সাদ্দাম হোসেন  বলেন, বাংলাদেশের একজন চৌকস পুলিশ অফিসার হিসেবে মোহাম্মদ হারুন অর রশীদ স্যারের দেশব্যাপি বেশ সুনাম রয়েছে। তিনি অপরাধীদের নিকট এক মূর্তিমান আতংক। ডিএমপির ডিবি প্রধানের দায়িত্ব পাওয়ায় আমি মনে করি ঢাকা মহানগরীতে অপরাধের মাত্রা কমে আসবে। কারন তিনি জানেন,কিভাবে অপরাধ দমন করতে হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার থাকা কালে তিনি এর যথেষ্ট প্রমান রেখেছেন। তাই নারায়ণগঞ্জবাসী আজো তাকে হৃদয়ে ধারন করে রেখেছেন। আমি তার বর্তমান কর্মস্থলের সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি।

উল্লেখ্য,গত বুধবার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এর স্বাক্ষর করা এক অফিস আদেশে তাকে এ পদায়ন করা হয়।

গত ১১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে হারুনসহ ৩২ জন পুলিশ কর্মকর্তা পদোন্নতি পান। তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে কাজ করেছেন হারুন।

২০১৬ সালে গাজীপুর সদর, শ্রীপুর ও কাপাসিয়ায় ইউপি নির্বাচনের সময় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ওই বছরের ২১ এপ্রিল এসপি হারুন অর রশীদকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয়। নির্বাচন সম্পূর্ণ হওয়ার পর প্রত্যাহারের আদেশ তুলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওই বছর ৩ মে গাজীপুরের পুলিশ সুপার পদে পুনর্বহাল করে।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একমাস আগে নারায়ণগঞ্জের তৎকালীন এসপি আনিসুর রহমানকে প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন (ইসি)। পরে হারুন অর রশীদ নারায়ণগঞ্জের এসপি হিসেবে যোগদান করেন ও ১১ মাস দায়িত্ব পালন করেন।

হারুন অর রশীদ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল হাসেম ও মা জহুরা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স, এমএসএস, এলএলবি (জাবি) থেকে শিক্ষাজীবন শেষ করেন হারুন।

 

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন