ঢাকারবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

আইনি প্রক্রিয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে আনবো : আব্দুল মোমেন

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২২, ২০২১ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

ইন্দো বাংলা সংবাদ ।। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে আনবো । ঢাকা যুক্তরাষ্ট্র থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাযজ্ঞের ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকে ফেরত দিবে বলে প্রত্যাশা করছে। কারণ এ বিষয়ে আইনি প্রক্রিয়াগুলো শেষ করার কাজ চলছে।

লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গলবারের সার্বিক কর্মসূচির ওপর সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।  ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনবো বলে আশা করছি।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত এ খুনিকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টার ফলাফল সম্পর্কে জানতে চাওয়া হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে সাজাপ্রাপ্ত ১২ আসামির একজনকে ফিরিয়ে দেওয়ায় ঢাকা আইনি প্রক্রিয়ার মাধ্যমে রাশেদ চৌধুরীকেও ফিরে পাওয়ার আশা করছে।

 

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন