শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি || নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের আদমজী এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের দুর্নীতিগ্রস্থ প্রধান শিক্ষক গাজী নাজমুল হুদাকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়টির অভিভাবক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলী পুল এলাকাস্থ অত্র বিদ্যালয়ের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা ওই প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শ্লোগানে শ্লোগানে প্রতিবাদ জানান।
এদিকে, মানববন্ধন চলাকালে গাজী নাজমুল হুদার দুর্নীতিসহ নানান অনিয়ম সম্পর্কে তদন্ত করতে বিদ্যালয়টিতে আসেন জেলা শিক্ষা অফিসার ইউনুছ ফারুকী। এসময় তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরা আক্তার, নাসিক সংরক্ষিত কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, বিদ্যালয়টির দাতা সদস্য সাব্বির আহমেদ প্রধান, অভিভাবক প্রতিনিধি মোশারেফ হোসেন, আমিনুল ইসলাম, মহসিন হোসেন, শারমিন আক্তার সোমা, শিক্ষক প্রতিনিধি লিপি আক্তার, আবুল কাশেম ও শিক্ষানুরাগী প্রতিনিধি শফিকুর রহমানের সাথে কথা বলেন। তিনি গনমাধ্যমকে জানান, ওই প্রধান শিক্ষকের বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি। আজকে বিদ্যালয়টিতে এসে সংশ্লিষ্ট সবার সাথে কথা বলেছি। কার কি অভিযোগ আছে সেটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
জানা যায়, গাজী নাজমুল হুদা প্রধান শিক্ষকের পদ থেকে দুর্নীতির দায়ে বরখাস্ত হন ২০২১ সালে। তিনি গত ৩ বছর আগে দুর্নীতিসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়ে বরখাস্ত হয়েছেন। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হয়েছে। তাকে পূনর্বহালের জন্যও বলা হয়েছে। পূনর্বহালের রায়ের বিরেুদ্ধে হাই কোর্টে রিট করা হয়েছে। যা বর্তমানে চলমান রয়েছে। নাজমুল হুদা চাকুরীতে যোগদানের পর ৫ মাস ২১ দিনের মধ্যে মাত্র ৯১ দিন উপস্থি ছিলেন। স্কুল থেকে তিনি বিভিন্ন খাতে ১২ লক্ষ ৬৩ হাজার ৪’শ ৯৯ টাকা আদায় করেন। অথচ ব্যাংকে টাকা জমা দেন ৪ লক্ষ ৮৬ হাজার ৩০৫ টাকা। বাকী ৭ লক্ষ ৭৭ হাজার ১’শ ৯৪ টাকা তিনি নিজের কাছে রাখেন। এই টাকা গ্রহন করার সময় তিনি কোন রেজিষ্টার্ড করেননি। এই ৭ লাখ ৭৭ হাজার ১৯৪ টাকা আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ৮ ফেব্রুয়ারী তৎকালীন স্কুল পরিচালনা কমিটি তাকে বরখাস্ত করেন।
শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন
