ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে মোদির অভিনন্দন

প্রতিবেদক
বার্তা বিভাগ
মার্চ ৮, ২০২৩ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

ইন্দো বাংলা সংবাদ ।। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের ২২তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

সম্প্রতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে এক অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।  বার্তায় তিনি বলেছেন, একজন স্বাধীনতা সংগ্রামী হিসেবে আপনার অবদান এবং একজন আইনজ্ঞ হিসেবে অভিজ্ঞতা এই মহান পদকে আরও  সমৃদ্ধ করবে। মোদি বলেন, দুই দেশের মধ্যে একটি অনন্য দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে, যা দৃঢ়ভাবে দেশগুলোর পারস্পরিক ত্যাগের মধ্যে নিহিত এবং প্রাণবন্ত সাংস্কৃতিক ও জনগণের মধ্যকার সম্পর্ক দ্বারা লালিত। ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আমরা আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে এই বহুমুখী অংশীদারিত্বকে আরও গভীর করার প্রতিশ্রুতিতে অটল আছি। আমি আত্মবিশ্বাসী যে আপনার দূরদর্শী নেতৃত্বে আমাদের সম্পৃক্ততা বাড়তে থাকবে। তিনি নির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

 

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন