ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

বাংলাদেশে আদানির বিদ্যু সরবরাহ নিয়ে অনিশ্চয়তা

প্রতিবেদক
বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ৩, ২০২৩ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

ইন্দো বাংলা সংবাদ।। ভারতের ঝাড়খন্ডথেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ হয়ে আদানির বিদ্যুৎ সঞ্চালন লাইন বাংলাদেশে যাওয়ার কথা রয়েছে কিন্তু গত বছরই কৃষি জমি নষ্টের অভিযোগ তোলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কার চাষিরা গত বছরের জুলাই মাসে এই নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসী এরপর গত মঙ্গলবার বাংলাদেশে আদানি গ্রুপের বিদ্যুৎ রপ্তানি প্রকল্পের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন পশ্চিমবঙ্গের ৩০ চাষি আর এতেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে রপ্তানি আয়ের এই অনিশ্চয়তার মধ্যেই সম্মিলিতভাবে আদানি গ্রুপ পর্যন্ত মূলধন হারিয়েছে হাজার ৪০০ কোটি ডলার এরফলে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির তকমা হারালেন ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি তাকে টপকে আবারও এশিয়ার শীর্ষ ধনীর স্থান দখল করছেন আরেক ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি

গত কয়েকদিন আগে আদানি গ্রুপের শেয়ারবাজার কারসাজি, অর্থপাচার আর কর ফাঁকি নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক শেয়ারবাজার বিশ্লেষক সংস্থা হিনডেনবার্গ রিসার্চের একটি বিশেষ প্রতিবেদন হুলস্থূল ফেলে দিয়েছে বিশ্বজুড়ে ভারতীয় শিল্পগোষ্ঠী আদানিকে নিয়ে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চ বলেছে, সংস্থাটি জাতীয়তাবাদকে ঢাল হিসেবে ব্যবহার করছে আদানি গোষ্ঠীর দুর্নীতি নিয়ে প্রতিবাদ এবং যাবতীয় যুক্তি নাকচ করে হিনডেনবার্গ বলেছে, আমরা বিশ্বাস করি জালিয়াতি জালিয়াতিই এভাবে পৃথিবীর অন্যতম ধনী হলেও তা জালিয়াতিই এদিকে শেয়ারবাজারে আদানি গ্রুপের প্রতিষ্ঠানগুলোর ব্যাপক দরপতনের পাশাপাশি ভারতের ব্যাংক খাতে দেখা দিয়েছে চরম উদ্বেগ কারণ ব্যাংকগুলোতে প্রতিষ্ঠানটির বিপুল অঙ্কের ঋণ রয়েছে

আলোচিত এই আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের চুক্তি রয়েছে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আগামী মার্চ মাসে বিদ্যুৎ যাওয়ার কথা রয়েছে হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদনের জেরে আদানি গ্রুপের মূলধন কমে যাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে কারণ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে এলে জ্বালানির ব্যয় হিসেবে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন হবে আদানির এদিকে বিদ্যুৎকেন্দ্রটির বিদ্যুতের দাম ক্যাপাসিটি চার্জ তুলনামূলক বেশি বলে পর্যবেক্ষণে উঠে এসেছে এর মধ্যে গত মঙ্গলবার বাংলাদেশে আদানি গ্রুপের বিদ্যুৎ রপ্তানি প্রকল্পের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছে পশ্চিমবঙ্গের ৩০ চাষি আর এতেই বিদ্যুৎ রপ্তানির ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে

জানা যায়, ভারতের ঝাড়খন্ডথেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা হয়ে আদানির বিদ্যুৎ সঞ্চালন লাইন বাংলাদেশে নিয়ে যাওয়ার কথা রয়েছে কিন্তু গত বছরই কৃষি জমি নষ্টের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কার চাষিরা গত বছরের জুলাই মাসে এই নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসী আহত হয় একাধিক গ্রামবাসী পুলিশ গ্রামবাসীদের অভিযোগ, পর্যাপ্ত ক্ষতিপূরণ না দিয়েই জোরপূর্বক আমলিচু বাগানের উপর দিয়ে উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুতের লাইন বাংলাদেশে নিয়ে যাচ্ছেন আদানি গ্রামবাসীদের দাবি, এলাকাটি জনবসতিপূর্ণ

তবে বিদ্যুতের খুঁটি বসানো হওয়ায়, তাদের আদানির প্রকল্পের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকারকে একইসঙ্গে মুর্শিদাবাদের জেলাশাসককে ফারাক্কা এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেন তিনি বলা হয়, ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে মুর্শিদাবাদের জেলাশাসকের কাছে আবেদন করতে হবে তিনি ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করবেন কিন্তু দীর্ঘ মাসে রাজ্য সরকারের নিরাপত্তায় আদানির সঞ্চালন লাইনের কাজ শেষ হলেও ক্ষতিপূরণ মেলেনি চাষিদের এমন অবস্থায় ফের আদানি গ্রুপের রাজ্য সরকারকে অভিযুক্ত করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ফারাক্কার ৩০ ফল চাষি তাদের হয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন সিনিয়র আইনজীবী ঝুমা সেন আদালতও মঙ্গলবার এই মামলাটি গ্রহণ করেছে ফলে বাংলাদেশের আদানি গ্রুপের বিদ্যুৎ পাওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে বিষয়ে আগামী ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছে কলকাতা হাইকোর্ট

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন