শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা বলেন, আমরা কেউ ভুলের উর্দ্ধে নই,আসুন সবাই এক সাথে কাজ করে শান্তিময় সিদ্ধিরগঞ্জ গড়ে তুলি। সবাই এক সাথে কাজ করলে সিদ্ধিরগঞ্জে মাদক,ইভটিজিং,কিশোর গ্যাং,ছিনতাই,চুরি,ডাকাতি কমে আসবে ইনশাআল্লাহ।
২২ জানুয়ারি রবিবার সকাল ১১ টায় সিদ্ধিরগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সিদ্ধিরগঞ্জ থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক তদন্ত হাফিজুর রহমান মানিক এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক অপারেশন হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,সিদ্ধিরগঞ্জ থানার এএসআই আঃ রহিম পিপিএম।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা বলেন, আমি আপনাদের মাঝে নতুন, তাই আমাকে আপনাদের পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করবেন। আশা করি পূর্বের ন্যায় আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, কাজ করতে গেলে ভুল হবে,আলোচনার মাধ্যমে সঠিক সমাধান কিভাবে বের করা যায় তা আমরা করবো। সরকার রাষ্ট্রীয় যে দায়িত্ব আমাকে দিয়েছেন আমি সহ আমার থানার সকল পুলিশ যে কোনো বিনিময়ে তা পালন করবো এবং মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেয়া হবেনা। তিনি বলেন,আপনাদের সেবায় আমরা সব সময় নিয়োজিত তাই যে কোনো সময় আপনারা সরাসরি থানায় চলে আসবেন, আমার দরজা আপনাদের জন্য ২৪ ঘন্টা খোলা।
মাদক প্রসঙ্গে তিনি বলেন, আমরা অতি শীঘ্রই মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করবো। আমি যোগদান করার পর প্রতিটি ওয়ার্ডের মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংদের চিহ্নিত করছি। সাংবাদিক ভাইদের সহযোগিতা অব্যাহত থাকলে আশাকরি অপরাধ দমন করা সম্ভব হবে।
অনুষ্ঠানে সংবাদকর্মীদের মধ্যে অনেকেই থানার বিভন্ন এলাকায় মাদক ব্যবসা ও কিশোর গ্যাং বৃদ্ধি নিয়ে বক্তব্য রাখেন। রাত ১২ টার পরেও আবাসিক এলাকা গুলোর অলি-গলি ও দোকান-পাটের সামনে কিশোরগ্যাং বাহিনীরা আড্ডা দিয়ে থাকে। এছাড়া ইদানিং ছিচকে চোরের উপদ্রব বেড়েছে। আদমজী, কদমতলীপুল, সিদ্বিরগঞ্জপুল এলাকায় নিত্যদিনের যানজটের বিষয়ে ওসির দৃষ্টি আকর্ষন করা হয়৷ নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা এ সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, সংবাদকর্মীদের পরিবারের সদস্য হিসেবে পাশে থেকে সিদ্বিরগঞ্জ বাসীর সেবা করতে চাই। এ জন্য তিনি সংবাদকর্মী, জনপ্রতিনিধিসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন৷

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন,সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এডভোকেট মনির হোসেন, সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খলিলুর রহমান,সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুল,সাধারন সম্পাদক তরিকুল ইসলাম নয়ন, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী শিপলু, সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমির হোসেন,সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল কাইয়ুম,দৈনিক সমকাল পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহজাহান জনি, বাংলাদেশ প্রতিদিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এম.এ.শাহিন, দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এস কে মাসুদ রানা,সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের সাধারন সম্পাদক আমির হোসেন,এশিয়ান টিভির সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ ফারুক হোসেন, প্রমুখ।
উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জ থানায় যোগদানের আগে ওসি গোলাম মোস্তফা কুষ্টিয়া জেলায় পুলিশে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানায়।
শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন
