ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

বাংলাদেশে ওয়ার সিমেট্রি পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা

প্রতিবেদক
বার্তা বিভাগ
জানুয়ারি ১৭, ২০২৩ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

আবু বকর সিদ্দিক সিয়াম || ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা মঙ্গলবার (১৭ জানুয়ারি) বাংলাদেশের চট্টগ্রামে কমনওয়েলথ ওয়ার সিমেট্রি পরিদর্শন করেন। সফররত ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস শৌর্য ও আইসিজিএস রাজবীরের কমান্ডিং অফিসাররা তার সঙ্গে ছিলেন।

এই কবরস্থানে মূলত প্রায় ৪০০টি কবর ছিল। আসামের লুসাই পাহাড় ও অন্যান্য কবরস্থান থেকে পরে কবর স্থানান্তর করা হয়েছে। বর্তমানে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৩১টি কমনওয়েলথ সমাধি রয়েছে, এর মধ্যে ১৭টি অজ্ঞাতপরিচয়। কমনওয়েলথ ওয়ার সিমেট্রিতে চিটাগাং মেমোরিয়ালও রয়েছে, যা ভারতীয় সিমেনস হোস্টেল, বোম্বেতে অবস্থিত। বোম্বে ১৯৩৯-১৯৪৫ ওয়ার মেমোরিয়ালে প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর ৪০০ জনেরও বেশি নাবিক ও প্রাক্তন ভারতীয় মার্চেন্ট নেভির প্রায় ৬ হাজার নাবিককে স্মরণ করা হয়, যারা যুদ্ধের বছরগুলোতে সমুদ্রে নিখোঁজ হন।

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন