ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

বাংলাদেশে শুভেচ্ছা সফরে ভারতীয় কোস্টগার্ডের দুটি জাহাজ

প্রতিবেদক
বার্তা বিভাগ
জানুয়ারি ১৪, ২০২৩ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

ইন্দো বাংলা সংবাদ।। বাংলাদেশ ও ভারতের কোস্ট গার্ড বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার অংশ হিসাবে ভারতীয় কোস্টগার্ডের দুটি জাহাজ শৌর্য ও রাজবীর ছয় দিনের সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং দুই দেশের কোস্টগার্ডের মধ্যে ব্যাপক সহযোগিতার অংশ হিসেবে জাহাজগুলো এ সফর করছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জন্য স্থানীয়ভাবে নির্মিত অত্যাধুনিক জাহাজ দুটিকে বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় কোস্ট গার্ডের এ দুটি জাহাজের সফর সামুদ্রিক সংশ্লিষ্ট স্বার্থ রক্ষা করার বিষয়ে ভারতের সদিচ্ছা ও অঙ্গীকারের প্রতিফলন। এতে আরো বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের নৌবাহিনী ও উপকূলরক্ষীদের মধ্যে জাহাজের নিয়মিত সফর উভয় দেশ ও তাদের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা এবং বোঝাপড়াকে আরও জোরদার করতে অবদান রাখে। এছাড়াও, সফর বিনিময় আমাদের অভিন্ন সামুদ্রিক এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির ক্ষেত্রে আমাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন। এসফর ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর বন্ধুত্ব ও সহযোগিতার দৃশ্যমান বহিঃপ্রকাশ। আইসিজিএস শৌর্য হলো একটি অ্যাডভান্সড অফশোর প্যাট্রোল ভেসেল (এওপিভি) যা মেসার্স গোয়া শিপইয়ার্ড লিমিটেড কর্তৃক ডিজাইন ও নির্মান করা হয়েছে।

আইসিজিএস রাজবীর হলো একটি ইনশোর প্যাট্রোল ভেসেল (আইপিভি) যা গার্ডেন রিচ শিপবিল্ডার্স, কলকাতা কর্তৃক ডিজাইন ও নির্মান করা হয়েছে। এটিতে উন্নত নেভিগেশন ও যোগাযোগ সরঞ্জাম, অনুসন্ধান ও উদ্ধার কাজের জন্য সেন্সর ও যন্ত্রপাতি সংযুক্ত। এটি সামুদ্রিক আইন প্রয়োগ এবং সামুদ্রিক দূষণ মোকাবেলায় সক্ষম।

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন