ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

আমি স্থানীয় প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের শিকার : ইন্টারনেট ব্যবসায়ী মোঃ সায়হান

প্রতিবেদক
বার্তা বিভাগ
অক্টোবর ১৫, ২০২২ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

ইন্দো বাংলা সংবাদ।। সিদ্ধিরগঞ্জের বিশিষ্ট ইন্টারনেট ব্যবসায়ী এবং মের্সাস ইউনিভার্সেল মাল্টি মিডিয়া সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সায়হান বলেন, আমি স্থানীয় প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের শিকার। তারা আমার ইন্টারনেট ব্যবসাটি নিয়ন্ত্রনে নিতে দীর্ঘদিন যাবত অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি নারায়ণগঞ্জের কয়েকটি স্থানীয় পত্রিকায় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ায় শনিবার (১৫ অক্টোবর) সকালে এ ব্যাপারে তার দৃষ্টি আকর্ষন করা হলে ইন্দো বাংলা সংবাদ কে জানান,আমি দীর্ঘদিন যাবত বিটিআরসি থেকে অনুমোদিত আইএসপি লাইন্সেস নিয়ে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় সুনামের সাথে ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছি। আমার এই ব্যবসায়িক সুনাম দেখে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রীমহল আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। তারই ধারাবাহিকতায় গত কিছুদিন আগে নারায়ণগঞ্জের কয়েকটি স্থানীয় পত্রিকায় “সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় অভিযোগ হলেও অধরা সায়হান বাহিনী/ সিদ্ধিরগঞ্জে বেপরোয়া সায়হান বাহিনী, প্রতিবাদ করলে মামলার হুমকি” এসব শিরোনামে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছে। এসব সংবাদ আদৌ সত্য নহে এবং সম্পূর্ন মিথ্যা,ভিত্তিহীন ও বানোয়াট। আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই,অথচ আমাকে একটি রাজনৈতিক দলের নেতা বানিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করে অপপ্রচার চালানো হচ্ছে। শুধু তাই নয় প্রকাশিত সংবাদে আমাকে কিশোর গ্যাং বাহিনীর প্রধানও বানানো হয়েছে। প্রকৃত পক্ষে আমি কিশোর গ্যাং বা আমার কোনো কিশোর গ্যাং বাহিনীও নেই। ব্যাক্তিগত জীবনে আমি বিবাহিত এবং দুই সন্তানের জনক।এমনকি আমাকে ডিশ ব্যবসায়ী বলা হয়েছে। অথচ আমি কোনো ডিশ ব্যবসার সাথেও জড়িত নই।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগত পাঁচ বছর পূর্বের একটি বিয়ের অনুষ্ঠানের এনার্জি ড্রিংক পান করার একটি ছবিকে রুপান্তরিত করে মাদক সেবনের ছবি বলেও অপপ্রচার করা হচ্ছে। এমনকি ওইসব প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহলের লোকজন জাতির বিবেক সাংবাদিকদের কাছে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে স্থানীয় পত্র-পত্রিকা ও অনলাইন পোর্টালে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছে। আমি এসকল মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমি এসব ষড়যন্ত্রকারী ও মহলের বিরুদ্ধে এর আগে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক অভিযোগ ও জিডি করে আইনশৃংখলা বাহিনীকে অবগত করে রেখেছি। ভবিষ্যতে আমার বিরুদ্ধে এধরনের অপতৎপরতা অব্যাহত রাখলে ওইসব প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন