ঢাকাসোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

অবৈধ পথে ভারতে প্রবেশের দায়ে ৩ বাংলাদেশি আটক

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুলাই ২১, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

ইন্দো বাংলা সংবাদ।। বাংলাবান্ধা ও ভারতের ফাঁসিদেওয়া সীমান্ত এলাকা থেকে তিন বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় পুলিশ।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।

এর আগে সোমবার (১৮ জুলাই) গভীর রাতে ফাঁসিদেওয়া-বাংলাবান্ধা সীমান্ত এলাকায় একটি মাইক্রোবাস থেকে তাদের আটক করা হয়। এসময় আরও তিন বাংলাদেশি পালিয়ে যান। তাদের ব্যবহৃত মাইক্রোবাস, বাংলাদেশি সিম, মোবাইল ও টাকা জব্দ করেছে ভারতীয় পুলিশ। আটককৃত তিন বাংলাদেশি হলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ বিপ্লব হোসেন, আবু বক্কর সিদ্দিক ও সিয়াম হোসেন।

গোপন সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন আগে অবৈধভাবে কাঁটাতার পার হয়ে ভারতে প্রবেশ করে ৬ বাংলাদেশি। সোমবার গভীর রাতে তারা দেশে ফেরত আসতে সীমান্ত এলাকায় একটি মাইক্রোবাস নিয়ে ঘোরাঘুরি করছিলেন। এ সময় টহলরত ভারতীয় পুলিশের কাছে বিষয়টি সন্দেহভাজন মনে হয়। পরে তারা গাড়িটি আটক করার চেষ্টা করে। এ সময় তিন বাংলাদেশি পালিয়ে যান। কিন্তু অন্য তিনজন ধরা পড়েন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেরুল ইসলাম জানান, এখন পর্যন্ত তারা এ ব্যাপারে কোনো অভিযোগ পাননি। কারও নিখোঁজের খবরও পাওয়া যায়নি। কোনো খবর পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন