শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন
ইন্দো বাংলা সংবাদ।। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ জুলাই) সোনারগাঁ উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোঃ রোবায়েত হোসেন শান্ত এর সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল কাদির। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বিশিষ্ট আধ্যাত্বিক সাধক মোঃ ইলিয়াস হোসেন মোল্লা চিশতী, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের অপর যুগ্ম আহবায়ক এম মাসুদ রানা,সদস্য-সোহেল বেপারী, শেখ পারভেজ হোসেন জিতু,বিশিষ্ট কবি হাজী সিরাজ,মেহেদী হাসান বিপ্লব, শহিদুল ইসলাম উজ্জ্বল , আওয়ামী পরিবারের অন্যতম সদস্য মোঃ শাহ আলম।
প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল কাদির বলেন,২০০৭ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে গণতন্ত্রকেই বন্দী করা হয়েছিল এবং ২০০৮ সালের ১১ জুন তার মুক্তির মধ্য দিয়ে গণতন্ত্রও মুক্তিলাভ করেছে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার ক্ষমতার দরকার নেই, কিন্তু বাংলাদেশের জন্য তাকে দরকার। এই দেশকে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর জন্য শেখ হাসিনাকে দরকার। আমরা সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব যদি মানুষকে জিম্মি করা, বিভ্রান্তি ছড়ানো, জ্বালাও-পোড়াও করা এবং নেতিবাচক রাজনীতি বন্ধ হয়। তাই যারা এ কাজগুলো করছে তাদের শুধু প্রতিবাদ নয়, প্রতিহত করতে হবে।
প্রধান বক্তা সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তৎকালীন সেনাসমর্থিত এক-এগারোর সরকারের সকল অন্যায়, অবিচার এবং দুর্নীতির একমাত্র আপোষহীন প্রতিবন্ধক ছিলেন বলেই তাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছিল। সেদিন প্রকৃতপক্ষে জননেত্রীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে শুধু একজন ব্যক্তি শেখ হাসিনাকেই গ্রেপ্তার করা হয়নি, দেশের গণতন্ত্রকে বন্দী করা হয়েছিল, গণতন্ত্রের পায়ে শেকল পরানো হয়েছিল। তিনি বলেন,দুর্নীতি, অনাচার-অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সেনা সমর্থিত তত্ত¡াবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করেছিল। স্বাভাবিকভাবেই ধারণা করা হয়েছিল, যারা দুর্নীতিতে পরপর পাঁচবার দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল, হাওয়া ভবন প্রতিষ্ঠা করে সমান্তরাল সরকার পরিচালনা করেছে, দেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়ারণ্য বানিয়েছিল, সেই বিএনপি জামাতের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করবে। কিন্তু আমরা অবাক বিস্ময়ে দেখলাম, যে শ্লোগান ও বক্তব্য দিয়ে তারা সরকার গঠন করেছিল, তারাই আবার সেই অন্যায়-অবিচারের মধ্যে যুক্ত হয়ে গেল।
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলার মানসিকতা লালন করার আহবান জানিয়ে সভার সভাপতি সোনারগাঁ উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোঃ রোবায়েত হোসেন শান্ত বলেন,২০০৮ সালে দল ঐক্যবদ্ধ ছিল বিধায় নেত্রীকে মুক্ত করতে পেরেছিলাম। আগামী নির্বাচনেও যদি দল ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করে, ইনশাল্লাহ ২০০৮ সালের মতো ধস নামানো বিজয় আসবে, কেউ ঠেকাতে পারবে না।
পরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন
