ঢাকাসোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমারকে সিদ্ধিরগঞ্জ থানা আঞ্চলিক শ্রমিকলীগের সদস্য সচিব  সাদ্দাম হোসেন  এর ফুলেল শুভেচ্ছা

প্রতিবেদক
বার্তা বিভাগ
জুলাই ১৫, ২০২২ ১২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

ফারিন বিনতে শারমিন ।। ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে বিপ্লব কুমার সরকার বিপিএম-বার, পিপিএম যোগদান করায় সিদ্ধিরগঞ্জ থানা আঞ্চলিক শ্রমিকলীগের সদস্য সচিব  সাদ্দাম হোসেন ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় সিদ্ধিরগঞ্জ থানা আঞ্চলিক শ্রমিকলীগের সদস্য সচিব  ও জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর কেন্দ্রীয় চীফ কো-অর্ডিনেটর  মোঃ সাদ্দাম হোসেন  বলেন, বিপ্লব কুমার সরকার  বাংলাদেশের পুলিশ বিভাগের একজন সৎ,দক্ষ এবং নিষ্ঠাবান  পুলিশ অফিসার। তিনি বাংলাদেশ পুলিশের আইকন । তার বলিষ্ঠ নেতৃত্বে আগামীর ঢাকা রেঞ্জ হবে একটি চমৎকার কর্মস্থল এবং দক্ষতার সহিত তার উপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলে আমি মনে করি। আমি সিদ্ধিরগঞ্জ থানা আদমজী শ্রমিকলীগ ও জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর পক্ষ থেকে বিপ্লব কুমার সরকার স্যারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

উল্লেখ্য,গত ১৪ জুলাই বিপ্লব কুমার সরকার বিপিএম(বার), পিপিএম বদলীসূত্রে ডিআইজি ঢাকা রেঞ্জ-এর কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে যোগদান করেন। এ সময় ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি হাবিবুর রহমান  বিপিএম(বার), পিপিএম(বার)-সহ রেঞ্জের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাকে শুভেচ্ছা জানান।

বিপ্লব কুমার সরকার বিপিএম-বার, পিপিএম কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ২০০৩ সালে ২১তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান। কর্মজীবনে তিনি সহকারী পুলিশ কমিশনার (মোহাম্মদপুর জোন), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেন। ২ মেয়াদে দীর্ঘদিন উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পুলিশ সুপার, রংপুর হিসেবেও দায়িত্বপালন করেছেন। সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি দুইবার বাংলাদেশের সর্বোচ্চ পুলিশ পদক বিপিএম ও একবার পিপিএম পেয়েছেন।

 

 

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন