শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন
ইন্দো বাংলা সংবাদ ।। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচদিন বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। ওই সময় সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১২ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত এ বন্দরের যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তাই আমদানি-রফতানি না করার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের জানানো হয়েছে। আগামী ১৭ অক্টোবর সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি চালু হবে।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দু-দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন
