ঢাকাশনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

মহাসড়ক যানজট মুক্ত রাখতে ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে কঠোর অবস্থানে কাঁচপুর হাইওয়ে থানা

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ১৮, ২০২১ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

 

ইন্দো বাংলা সংবাদ ।। কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়ক যানজট মুক্ত রাখতে এবং যাত্রীদের একটি সুন্দর মহাসড়ক উপহার দিতে কঠোর অবস্থানে রয়েছে কাঁচপুর থানা পুলিশ। এই থানার প্রতিটি সদস্য রাত-দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন,যার সুফল ভোগ করছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যাত্রী ও পরিবহন শ্রমিক এই প্রতিবেদকের সাথে আলাপকালে জানিয়েছেন,নিজের অভিজ্ঞতা এবং মেধা খাটিয়ে খুব অল্প সময়ে ওসি মনিরুজ্জামান মহাসড়ক যানজট মুক্ত করতে পেরেছেন। পরিবহন শ্রমিকরা বলেন, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক এত দ্রæত সময়ের মধ্যে পরিবর্তন হবে কখনো ভাবতে পারিনি। আগে যেখানে ঘন্টার পর ঘন্টা এ সড়ক গুলোতে যানজট লেগেই থাকতো, ওসি মনিরুজ্জামান কাঁচপুর হাইওয়ে থানায় যোগদান করার পর থেকেই মহাসড়কের চিত্র ভিন্ন। তারা আরও বলেন, মহাসড়কে যানজট এখন অনেক হারে কম। যানজট কম হওয়াতে যাত্রী সহ সকলের ভোগান্তি অনেক কমেছে এবং অতিরিক্ত  গ্যাস ও তেল অপচয়ের  হাত থেকেও রক্ষা পেয়েছে। এমন একজন সু-দক্ষ ও চৌকস পুলিশ অফিসার মনিরুজ্জামানকে আমরা সাধুবাদ জানাই।

এদিকে, মোঃ আনোয়ার হোসেন নামে এক যাত্রী বলেন, বিগত দিনে মহাসড়কে উঠলে ভোগান্তির শেষ ছিল না। আমি চট্টগ্রামের বাসিন্দা। ঢাকাতে এশটি প্রাইভেট কোম্পানীতে চাকুরী করি। প্রতি সপ্তাহে চট্টগ্রামে পরিবারের কাছে যাই। চট্টগ্রাম যেতে মহাসড়কে যানজট লেগেই থাকতো, ভোগান্তিতে পড়তে হতো। কিছুদিন যাবৎ মহাসড়কে দেখি তেমন একটা যানজট নেই। পরে গাড়ীর ড্রাইভারদের কাছে শুনেছি কাঁচপুর হাইওয়ে থানায় একজন সাহসী ওসি এসেছে, উনার নাম নাকি মনিরুজ্জামান। ওসি সাহেব নাকি মহাসড়ক যানজট মুক্ত রাখতে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। উনি চ্যালেঞ্জেও সফল হয়েছেন। মহাসড়কের যানজট শুন্যের কোঠায়। তিনি ওসিকে তার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন।

মোঃ আলাউদ্দিন নামের আরেক যাত্রী বলেন, আমার বাড়ী সিলেট শহরের জেরজেরি পাড়ায়। আমি ঢাকার বঙ্গবাজারে ব্যবসা করি। মাঝে মধ্যেই গ্রামের বাড়ী সিলেটে যেতে হয়। সিলেট যেতে সাইনবোর্ড, চিটাগাংরোড ও ভ’লতা গাউছিয়া এলাকায় ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকতে হতো। কি যে এক ভোগান্তি ছিল, যা ভাষায় বুঝাতে পারবো না। বর্তমানে কোন যানজট নেই বললেই চলে। আসলে এমন সাফল্য কাঁচপুর হাইওয়ে পুলিশের। ধন্যবাদ জানাই ওসি মনিরুজ্জামানকে এবং তার সকল পুলিশ সদস্যদের।

অপরদিকে,কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, আমাদের প্রথম, প্রধান এবং একমাত্র উদ্দেশ্য হলো যানজট মুক্ত মহাসড়ক এবং আরামদায়ক যাত্রা। এরই ধারাবাহিকতায় আমি এবং আমার কাঁচপুর হাইওয়ে থানার প্রতিটি পুলিশ সদস্য নিরন্তর কাজ করে যাচ্ছি। এই কৃতিত্ব আমার একার নয়, থানার সকল পুলিশ সদস্যদের কৃতিত্ব। আমরা চেষ্টা করছি যাত্রী সাধারনকে সহজে তাদের নিজ নিজ গন্তব্যে পৌছঁতে সহযোগিতা করতে। চলমান কঠোর লকডাউনেও আমরা কেউ বসে নেই। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় রোদ-বৃষ্টি উপেক্ষা করে আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযত ভাবে পালন করে যাচ্ছি। ইতিমধ্যেই এর সুফল পেতে শুরু করছে যাত্রীরা। ধীরে ধীরে পাল্টে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের যানজটের চিরচেনা রুপ।

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন