ঢাকাশনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

বাংলাদেশ-ভারতের স্থলবন্দর খুলছে রোববার

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ১৫, ২০২১ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

ইন্দো বাংলা সংবাদ।। বাংলাদেশ-ভারতের সঙ্গে প্রায় সব স্থলবন্দর আগামী ১৯ সেপ্টেম্বর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ওইদিন রোববার মোট ১০টি স্থলবন্দর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যক্রম শুরু করবে।

পর্যটক ছাড়া অন্য সবাই বন্দরগুলো দিয়ে প্রবেশ করতে পারবেন এবং বাংলাদেশে প্রবেশের জন্য কোনো ধরনের নো-অবজেকশন সার্টিফিকেট প্রয়োজন হবে না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস বলেন, দুই দেশের করোনা মহামারি পরিস্থিতি উন্নতির কারণে আমরা স্থলবন্দরগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগে পাঁচটি বন্দর খোলা ছিল। রোববার থেকে আরো পাঁচটি বন্দর খুলে দেওয়া হবে। এর আগে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ বছরের এপ্রিলের শেষের দিকে ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার।

 

 

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন