ঢাকাশনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের-সবখবর

অবৈধভাবে ভারত যাওয়ার সময় মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ৭

প্রতিবেদক
বার্তা বিভাগ
সেপ্টেম্বর ১১, ২০২১ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন

ইন্দো বাংলা সংবাদ ।। অবৈধভাবে ভারত যাওয়ার সময় বাংলাদেশের ঝিনাইদহের মহেশপুর থেকে নারী-শিশুসহ সাতজনকে আটক করেছে ৫৮ বিজিবি।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে মহেশপুর উপজেলার খোশালপুর বিওপি এলাকার চায়ের দোকান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ঝিনাইদহ শৈলকুপা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শী বিশ্বপদ বিশ্বাসের ছেলে শ্রী নৃপেন বিশ্বাস (২৭), তার স্ত্রী মিতু রাণী বিশ্বাস (১৯), একই উপজেলার অনন্তবাদলসো গ্রামের শ্রী বৃষ্ণপদ বিশ্বাসের ছেলে লক্ষ্মী কান্ত বিশ্বাস (৩৪), তার স্ত্রী তমা জোয়াদ্দার (২৪), ছেলে ক্রিশ বিশ্বাস (০৪), মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামের শ্রী নাতুরাম বিশ্বাসের স্ত্রী দিপালী বিশ্বাস (৫৫)। এছাড়া পারাপারে সহায়তাকারী দালাল হিসাবে মহেশপুর উপজেলার বালিনগর গ্রামের আবুল হোসেনের ছেলে মো. বিপ্লব মোল্লা (৩০)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। এ সময় তাদের সহযোগিতার অভিযোগে এক দালালকেও আটক করে বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।

 

 

শেয়ার👍দিয়ে আমাদের সাথে থাকুন